নিকাহ মাবরূর সম্পর্কে
ইসলামী শারঈয়্যাহ ও দ্বীনি মূল্যবোধের সমন্বয়ে আমরা তৈরি করছি এমন এক বিশ্বস্ত আঙিনা, যেখানে মুসলিমরা নিশ্চিন্তে খুঁজে পাবেন তাদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী।
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া; যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের মধ্যে ভালবাসা ও সহমর্মিতা। নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করে
- (সূরা আর রুম-২১)
আমাদের লক্ষ্য
ইসলামি শরীয়াহ ও নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে মুসলিমদের জন্য একটি নিরাপদ ও কার্যকর ম্যাট্রিমানি প্ল্যাটফর্ম উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।
আমরা বিবাহকে একটি পবিত্র ইবাদত মনে করি। তাই আমাদের প্রচেষ্টা হলো এমন সংযোগ ঘটিয়ে দেওয়া, যা একটি বরকতময় ও প্রশান্তিময় দাম্পত্য জীবনের সূচনা করবে।
আধুনিক ডেটিং কালচারকে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করে আমরা বিবাহের ইসলামি মূল্যবোধকে ধারণ করি—যা পরিবারের সম্পৃক্ততা, ব্যক্তিগত গোপনীয়তা এবং আল্লাহ সুবহানাওয়াতা’আলার সন্তুষ্টির ওপর প্রতিষ্ঠিত।
আমাদের দৃষ্টি
আমরা বিশ্বের বুকে এমন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে চাই, যা মুসলিম উম্মাহর পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে বরকতময় বিবাহের মাধ্যম হবে।
আমাদের স্বপ্ন হলো এমন একটি সমাজ, যেখানে প্রতিটি মুসলিম সম্পূর্ণ ইসলামি অনুশাসন মেনে, সসম্মানে এবং পারিবারিক আবহে নিশ্চিন্তে তাদের জীবনসঙ্গী খুঁজে নিতে পারবে।
আমাদের লক্ষ্য—হাজারো আদর্শ মুসলিম পরিবার গড়ে তোলা, যারা কেবল সমাজকেই আলোকিত করবে না, বরং আগামী দিনের জন্য গড়ে তুলবে এক ঝাঁক সত্যনিষ্ঠ ও ঈমানদার প্রজন্ম।
আমাদের আদর্শ
যেসব মূলনীতি আমাদের চলার পাথেয়
ইসলামি আদর্শ
আমাদের প্রতিটি সেবা কুরআন ও সুন্নাহর আলোকে সাজানো।
পারস্পরিক শ্রদ্ধা
প্রতিটি মানুষের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
পারিবারিক বন্ধন
সুখী সংসারের জন্য পরিবারের মতামতাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই।
বরকতময় সম্পর্ক
আমরা চাই প্রতিটি সম্পর্ক আল্লাহ সুবহানাওয়াতা’আলার অনুগ্রহে বরকতময় হোক।
আমরা কেন আলাদা
আমাদের বিশেষত্ব নিছক কোনো ডেটিং অ্যাপ নয় বরং সম্পূর্ণ ইসলামি মূল্যবোধ-নির্ভর একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যপূর্ণ প্ল্যাটফর্ম।
ডেটিং কালচার বর্জন
আমরা তথাকথিত ডেটিং সংস্কৃতি পরিহার করে শুধুমাত্র বিবাহের আন্তরিক প্রচেষ্টাকে গুরুত্ব দিই।
পারিবারিক সম্পৃক্ততা
শুরু থেকেই অভিভাবকদের অংশগ্রহণকে আমরা উৎসাহিত করি এবং তা সহজতর করি।
গোপনীয়তা সুরক্ষা
আপনার ব্যক্তিগত তথ্য কোনভাবেই বাইরে যাওয়ার সুযোগ নেই। পূর্ণ গোপনীয়তার নিশ্চয়তা।
যাচাইকৃত সদস্য
বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিটি প্রোফাইল যাচাই-বাছাই (verify) করা হয়।
ইসলামি নির্দেশনা
জীবনসঙ্গী খোঁজার পুরো যাত্রায় কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক দিকনির্দেশনা ও রিসোর্স প্রদান।
বিজ্ঞাপন মুক্ত সেবা
আমাদের প্ল্যাটফর্মে কোনো বিরক্তিকর বিজ্ঞাপন নেই। সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার জীবনসঙ্গী খুঁজুন।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা তিন প্রকার মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন। আল্লাহ্ তা'আলার পথে জিহাদকারী, মুকাতাব গোলাম- যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে এবং বিবাহে আগ্রহী লোক- যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়।
(জামে তিরমিযী, সুনানে ইবনে মাজাহ, সুনানে নাসাঈ)